প্রিন্ট এর তারিখঃ Nov 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
মশিন্দা ইউনিয়নে ৪২৩ জনের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

এস এম পারভেজ তালুকদার, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নম্বর মশিন্দা ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আগস্ট মাসের চাল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে মশিন্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৪২৩ জন উপকারভোগীর মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বারী।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুবজীপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আজহারুল ইসলাম। এছাড়াও মশিন্দা ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান মো. আব্দুল বারী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ভিডব্লিউবি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্ধারিত উপকারভোগীদের মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে চাল বিতরণ করা হবে বলেও জানান তিনি।
চাল পেয়ে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, নিম্নআয়ের ও অসহায় নারীদের জন্য এ ধরনের খাদ্য সহায়তা তাদের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মশিন্দা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নির্ধারিত উপকারভোগীদের মাঝে নিয়মিতভাবে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
© দৈনিক চেতনার কন্ঠ